বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সরকার ও রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতা করার পাশাপাশি ভুল-ত্রুটি নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২২ জুলাই) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল অ্যাকাডেমি মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্ট চেক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কেউই ভুলের ঊর্ধ্বে নন। আমারও ভুল থাকতে পারে। আপনারা আমার ভুলগুলোও তুলে ধরবেন, যাতে আমি নিজেকে সংশোধন করতে পারি। তবে সাংবাদিকতার নামে কেউ যেন অপসাংবাদিকতায় জড়িয়ে না পড়েন। আপনারা জাতির বিবেক। আসুন, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বেড়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, তথ্যের সত্যতা যাচাই করে তা প্রকাশ করা।
তিনি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে এ প্রযুক্তির ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।’
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল অ্যাকাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, প্রশিক্ষক আলী আকবর, অনুষ্ঠান সঞ্চালনা করেন, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তোলা এবং ভুয়া তথ্য শনাক্তের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। বুধবার সকালে শুরু হওয়া তিন দিনের এই প্রশিক্ষণ আগামী ২৪ জুলাই অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে।