বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : প্রতিনিধি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাস বা মতাদর্শের কারণে অতীতে অনেক মানুষ হয়রানির শিকার হয়েছেন এবং সাংবিধানিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন।
শনিবার (১৮ জুলাই) বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আইনজীবী সমাজ সবসময় ন্যায়বিচারের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে। দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও এখন সবচেয়ে বেশি প্রয়োজন আইনের শাসন সুসংহত করা।
ডেপুটি স্পিকার আরও বলেন, অতীতে আইনি কাঠামো ব্যক্তিস্বার্থে ব্যবহারের নজির রয়েছে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে আইনজীবী সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান লাহু। এ সময় জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টুসহ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।