বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কক্সবাজারের পেকুয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত সংস্কারের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি : সংগৃহীত
কক্সবাজারের পেকুয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত সংস্কারের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
শনিবার (১৮ জুলাই) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী উপজেলার মেহেরনামা, উজানটিয়া এবং বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও পুনর্বাসনের বিষয়েও খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় পেকুয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে হাজারো পরিবার দুর্ভোগে পড়েছে। তাই ভাঙা বাঁধ দ্রুত মেরামতের পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সংস্কারকাজ শুরু করতে বলা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, সরকার শুধু অস্থায়ী মেরামতের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। উপকূলীয় এলাকার মানুষকে বারবারের দুর্ভোগ থেকে রক্ষা করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, খাদ্য সহায়তা এবং অন্যান্য সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

পরে পেকুয়া উপজেলা পরিষদ মাঠে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
পরিদর্শনে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বর্ষা মৌসুমেই একই স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ঘের ও লবণক্ষেতের ব্যাপক ক্ষতি হয়। তারা অস্থায়ী সংস্কারের পরিবর্তে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।