বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ছবি
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হয়ে নিহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
শুক্রবার (১০ জুলাই) র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে গ্রেপ্তার ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার তদন্তের অগ্রগতি তুলে ধরা হবে।
উল্লেখ্য, নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হওয়ার পর গুরুতর আহত হন বাকপ্রতিবন্ধী ববি বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ওঠে।