বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’ দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তাই এই প্রযুক্তিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে সোলার সেচপাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার কাজ করছে। সৌরশক্তিচালিত সেচব্যবস্থা কৃষকদের সেচ ব্যয় কমাবে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।
তার মতে, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে কৃষি উৎপাদন আরও লাভজনক হবে।
উদ্ভাবক মো. সলেমান আলীর প্রশংসা করে তিনি বলেন, সলেমান আমাদের দেশের গর্ব। তরুণদের জন্য তিনি অনুকরণীয় উদাহরণ। নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা গেলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে।
ফখরুল বলেন, এই উদ্ভাবন শুধু একটি প্রযুক্তি নয়, এটি জাতীয় অগ্রগতির প্রতীক। এজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
উদ্ভাবক মো. সলেমান আলী জানান, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে কৃষকদের কম খরচে সেচ সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। সরকারি সহায়তা পেলে এই প্রযুক্তি দেশের বিভিন্ন এলাকায় আরও বিস্তৃত করা সম্ভব হবে।