বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ সময় সমাবেশ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং এ বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানানো হয়।
শুক্রবার (১৫ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত এ সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. সিদ্দিক, হোসাইন আহমাদ, ফেরদৌস আলম এবং জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন খানসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তারা বলেন, আধুনিক বিশ্বে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশে বক্তারা আরও বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এদিকে সমাবেশ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।