বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ২৭তম বিসিএসে উত্তীর্ণ আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আজ বুধবার বাংলাদেশ সিভিল সার্ভিসের সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল করা হবে।
এছাড়া, জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে এই নিয়োগ ব্যাচের প্রথম প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে কার্যকর হবে। তবে কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রদান করা হবে না।
উল্লেখ্য, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২৭তম বিসিএস নিয়ে চলমান জটিলতার অংশ হিসেবে ধাপে ধাপে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।