বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে শনিবার (৯ মে) সকালে দুই যাত্রীবাহী মারসা পরিবহনের বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত ও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই কোম্পানির বাসের সংঘর্ষ ঘটে। এতে কক্সবাজারগামী বাসটি সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে এবং বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করেন। গুরুতর আহতদের উপজেলা ও আশপাশের হাসপাতালে পাঠানো হয়। পরে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, নিহতদের লাশ আইনি প্রক্রিয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।