বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনের তিনদিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, রবীন্দ্র কুঠিবাড়ি এবং অন্যান্য দর্শনীয় স্থানকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার যৌথভাবে কাজ করছে।
শুক্রবার (৮ মে) বিকেলে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকীর তিনদিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা সব দর্শনীয় স্থান নিয়মিত সংস্কারের মাধ্যমে পর্যটক ও জনসাধারণের জন্য আরও আকর্ষণীয় করা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাঁচারি বাড়িও সংস্কার করা হয়েছে যা এই ধারাবাহিকতার অংশ।

তিনি আরও উল্লেখ করেন, কুষ্টিয়া জেলার আলাদা সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। লালনের আখড়াবাড়ি লোকসঙ্গীতের কেন্দ্র যা সমকালীন কবি ও সাহিত্যিকদের প্রভাবিত করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, অধ্যাপক ড. ওয়াকিল আহমেদসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে নাটক, নৃত্য ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।