বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ছবি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবের কারণে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন এই মূল্য তালিকা রোববার থেকে কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন নির্ধারিত দরে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের অভ্যন্তরীণ বাজারে এই সমন্বয় আনা হয়েছে বলে জানিয়েছে সরকার।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচসহ নিত্যপণ্যের দামে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে, নতুন মূল্য কার্যকর হওয়ার পর বিভিন্ন খাতে এর প্রভাব কীভাবে পড়ে, তা পর্যবেক্ষণ করছে সরকার।