বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্য ফটিগুলি গ্রামে এ ঘটনা।
জানা যায়, সকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে আশপাশের ক্ষেতের জমিতে পানি জমে যায়। দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের কৃষিজমির পানিতে খেলতে নামে তিন শিশু। ক্ষেতের পাশে মাটি কেটে একটি বড় ডোবা তৈরি করা হয়েছিল। সেখানেও পানি জমে ছিল। খেলার একপর্যায়ে তিন শিশু সেখানে গিয়ে ডুবে যায়।
এক পথচারী বিষয়টি দেখে চিৎকার করেন। তখন স্থানীয় লোকজন এসে শিশুদের উদ্ধার করে রবিরবাজারে একজন চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে তিন জনকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তিন শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।