বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে সেটি মহাসড়কের পাশে থেমে যায়। পরে বাসের কয়েকজন যাত্রী নেমে কাছাকাছি রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় দ্রুতগতির সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের ওপর দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের সদস্য।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্ত ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।