বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রংপুরের পীরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করার অভিযোগে উদয় সরকার (৩৪) নামের এক যুবককে আটক করা হয়। পরে মানসিকভাবে অসুস্থ বিবেচনায় মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ (জেএন) সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত উদয় সরকার পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) গ্রামের মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উদ্যাপনে জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কুচকাওয়াজসহ নানা কর্মসূচির আয়োজন করে পীরগাছা উপজেলা প্রশাসন। এদিন সকাল সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানস্থলের মাইকে হঠাৎ শেখ মুজিবের ভাষণ বেজে ওঠে। এ সময় স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
তাৎক্ষণিকভাবে মাইকে ভাষণ বাজানোর অভিযোগে উদয় সরকারকে আটক করে পুলিশে দেন তারা। অনুষ্ঠানস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে আসেন।
উদয় সরকারের বড় ভাই মনোরঞ্জন সরকার বলেন, উদয় ক্যান্সারের রোগী। কিছুদিন আগে কেমোথেরাপি নিয়েছে।
পুলিশ চিকিৎসার কাগজপত্র দেখেছে। পরে ভারসাম্যহীনতার বিষয়টি বুঝতে পেরে একটি সাধারণ ডায়েরি করে উদয় সরকারকে পরিবারের জিম্মায় দিয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানের মাইকে ভাষণ বাজছিল। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখা যায়, তিনি মানসিকভাবে অসুস্থ। তাই মুচলেকা দিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, অনুষ্ঠান শুরুর অনেক আগেই এক ব্যক্তি মাইকে ভাষণটি বাজায়। পরে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।