বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এই মুহূর্তে উপজেলা ও পৌরসভায় প্রশাসক দেয়ার সিদ্ধান্ত নেই জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, আমরা যেগুলোতে ইউএনও-এসিল্যান্ডদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি, এসব জায়গায় আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেব।
বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের কাচরাল খালে নির্মিত ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, তারাই এসব প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন।
তিনি আরও বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন দেব। বিগত অন্তর্বর্তীকালীন সরকার একটি অর্ডিন্যান্স বা অধ্যাদেশের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনগুলো বাতিল করে দিয়েছি। স্থানীয় নির্বাচন বাতিলের সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যে দলীয় প্রতীকে নির্বাচন হতো, সেটিও বাতিল করেছে। সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশে ম্যান্ডেটটি রেখেছে।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপিত হয়েছে। সেগুলো আইন আকারে পাশ করার জন্য বিশেষ কমিটি কাজ করছে। সংসদে সংসদ সদস্যরা এই অধ্যাদেশগুলো আইন আকারে যদি পাশ করেন, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আইনটি পাশ হলে আমাদের মন্ত্রণালয়ে যখন যাবে, তখনই সঙ্গে সঙ্গে নির্বাচনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
মীর শাহে আলম বলেন, নেসকোর সদর দফতর রাজশাহী থেকে নিয়ে যাওয়ার জন্য কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সদর দফতর রাজশাহীতেই থাকবে। আমরা বলেছি, যেহেতু পঞ্চগড় পর্যন্ত এর কার্যক্রম, বগুড়াকে মাঝখানে রেখে আরেকটি অফিস করা যায় কি না।
তিনি আরও বলেন, সদর দফতর রাজশাহীতেই থাকবে, আরেকটি পৃথক জোনাল অফিস যাতে বগুড়াতে করে পঞ্চগড় পর্যন্ত লক্ষ্য পূরণ করা যায়, যাতে বিদ্যুৎ মন্ত্রণালয় পদক্ষেপ নেয়, এ ব্যাপারে আমরা বলেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুশা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয়রা।