বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেছে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পটুয়াখালীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
ভিপি নুর বলেন, গত দুদিনে ঘটে যাওয়া একাধিক গুরুতর ঘটনার বিষয়ে তিনি পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানিয়েছেন। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের এখনো গ্রেফতার না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, এই পরিস্থিতিতে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়।
তিনি অভিযোগ করে বলেন, এলাকায় পরপর অন্তত পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে একটি বাড়িতে অগ্নিসংযোগ, একটি অফিস পুড়িয়ে দেওয়া, এক নারীকে ধর্ষণের পর হত্যা, চর বোরহানী অফিস ভাঙচুর এবং মানুষকে কুপিয়ে আহত করার ঘটনা। এ ধরনের গুরুতর অপরাধ সংঘটিত হলেও প্রশাসনের গৃহীত ব্যবস্থা সন্তোষজনক নয় বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভিপি নুর জানান, এসব বিষয়ে তিনি নির্বাচন কমিশনের সচিব ও পুলিশের আইজিপিকেও অবহিত করেছেন। তিনি অভিযোগ করেন, একজন স্বতন্ত্র প্রার্থী এলাকার চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু ও চাঁদাবাজ মাফিয়াদের নিয়ে এই শান্তিপূর্ণ জনপদে অশান্তি সৃষ্টি করছেন এবং পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও বলেন, আমাদের এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এসব অপকর্ম বন্ধে প্রশাসন যদি শক্ত ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভিপি নুর বলেন, ‘আমি একটি দলের প্রধান ও সাবেক ভিপি। আমার মতো একজন প্রার্থী যদি এমন নিরাপত্তাহীনতায় থাকি, তাহলে সারা দেশের পরিস্থিতি কেমন হতে পারে তা ভেবে আমি উদ্বিগ্ন।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে নির্বাচন করা তার পক্ষে সম্ভব হবে না। প্রয়োজনে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে যাওয়ার কথাও জানান তিনি।
সবশেষে নুরুল হক নুর বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। একজন প্রার্থী হিসেবে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।