বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা
মানিকগঞ্জে একটি বাণিজ্যিক শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে সৌভাগ্যবশত কোনো বড় ধরনের শারীরিক আঘাত ছাড়াই অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই। পোস্টে তিনি লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এবং আল্লাহর রহমতে তিনি নিরাপদে আছেন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট স্থান বা কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য না জানালেও তিশার এই পোস্টের পর ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে বড় ধরনের আঘাত না পাওয়ায় প্রাথমিক ধাক্কা সামলে তিনি মানিকগঞ্জের উদ্বোধনী কর্মসূচিটি বাতিল করে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।