বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চিত্রনায়িকা শবনম বুবলী -ছবি : সংগৃহীত
মাতৃত্বকালীন বিরতি শেষে আবারও চলচ্চিত্রের শুটিংয়ে ফিরতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বর থেকে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’ এর মাধ্যমে ক্যামেরার সামনে দেখা যেতে পারে তাকে।
সম্প্রতি নিজের কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ্যে এনে আলোচনায় আসেন বুবলী। তিনি জানান, তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। এরপর থেকেই অভিনয়ে ফেরার সময় নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
এ বিষয়ে সিনেমাটির নির্মাতা জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, বুবলীর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তার শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে সেপ্টেম্বর মাসে শুটিংয়ে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।

নির্মাতার ভাষ্য, পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হবে ‘ঢাকাইয়া দেবদাস’। এতে এক শিয়া যুবক ও এক সুন্নি তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হবে। চরিত্রের প্রয়োজনে বাংলা ভাষার পাশাপাশি উর্দুতেও সংলাপ বলতে দেখা যাবে দুই প্রধান শিল্পীকে।
জাহিদ হোসেন বলেন, বুবলী বর্তমানে নবজাতক সন্তান ও নিজের সুস্থতার দিকে মনোযোগ দিচ্ছেন। এ কারণে তার অংশের শুটিং কিছুটা পরে শুরু হবে। এরই মধ্যে সিনেমার অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, মাতৃত্বের খবর প্রকাশের আগে সর্বশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন বুবলী। তবে মা হওয়ার খবর প্রকাশের পর থেকে তিনি এখনো এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এবং জনসম্মুখেও খুব একটা দেখা যাচ্ছে না।