বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব ও বুবলী -ছবি : সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর পরিবারে এসেছে নতুন সদস্য। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান শবনম বুবলী। সেখানে তিনি উল্লেখ করেন, তাদের ঘর আলোকিত করে এসেছে কন্যাসন্তান। যার নাম রাখা হয়েছে শারলিন খান।
প্রকাশিত পোস্টে একটি শুভেচ্ছা কার্ডও শেয়ার করা হয়, যেখানে জানানো হয় যে গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। কার্ডে বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম উল্লেখ করা হয়েছে যা তাদের নতুন আনন্দঘন মুহূর্তের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে ধরা হচ্ছে।

পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

উল্লেখ্য, বুবলী-শাকিবের ঘরে রয়েছে আরও এক সন্তান- শেহজাদ খান বীর। গত বছর যুক্তরাষ্ট্র সফরে স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটিয়েছিলেন নায়ক। এর মাস ছয়েক পর গুঞ্জন ওঠে, সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। তাদের ভক্তরাও কার্যত দিনক্ষণ গুনছেন- কবে ভূমিষ্ঠ হবে তাদের সন্তান। অবশেষে কন্যা সন্তান আসার খবরের মাঝে এলো এই সুসংবাদ।