বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছেলে আব্রামের সঙ্গে শাকিব ও অপু - ছবি : সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস তাদের ছেলে আব্রাম খান জয়ের ভবিষ্যৎ পেশা নিয়ে ভিন্ন মত পোষণ করেন। এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন অপু বিশ্বাস।
অনুষ্ঠানে জানতে চাওয়া হয়, জয়কে ভবিষ্যতে কোন পেশায় দেখতে চান তার বাবা-মা। জবাবে অপু জানান, শাকিব খানের দীর্ঘদিনের ইচ্ছা ছেলে বড় হয়ে চলচ্চিত্রের নায়ক হোক। তবে এ বিষয়ে তার নিজের মত ভিন্ন।
অপুর ভাষ্য, তিনি চান না জয় অভিনয় জগতে আসুক। বরং পরিবারের আগের প্রজন্মের মতো তারও ইচ্ছা, ছেলে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হোক। তিনি বলেন, তার মা যেমন জয়কে ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলেন, তিনিও সেই স্বপ্নই লালন করেন।

তবে জয় এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বলে জানান অপু। কখনো সে অভিনেতা হওয়ার কথা বলে, কখনো গায়ক, আবার কখনো ডাক্তার বা প্রকৌশলী হওয়ার আগ্রহ প্রকাশ করে।
অপু বিশ্বাসের মতে, মাত্র সাড়ে নয় বছর বয়সে কোনো শিশুর পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক নয়। তাই সময়ের সঙ্গে সঙ্গে জয় নিজের পছন্দ ও লক্ষ্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে বলেই তিনি মনে করেন।
উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে আব্রাম খান জয়ের জন্ম ২০১৬ সালের সেপ্টেম্বরে। দীর্ঘ সময় ব্যক্তিগত জীবন আড়ালে রাখার পর সন্তানসহ প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস। যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।