বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবির নাম ‘বারাণসী’। বাজেটও আকাশ ছেঁয়া,১৪০০ কোটি রুপি। ছবিতে প্রিয়ঙ্কার বিপরীতে রয়েছেন মহেশ বাবু। তার পারিশ্রমিকও আকাশছোঁয়া। একই সাথে প্রিয়ঙ্কাও পারিশ্রমিক কম নেয়নি। যদিও নায়িকা তার বক্তব্যে টাকার অংকটি প্রকাশ করেনি। দীর্ঘদিন প্রবাসে থাকার পর আবার ভারতের ছবিতে ফিরছেন এ নায়িকা।
‘বারাণসী’ ছবি সম্পর্কে প্রিয়ঙ্কার বক্তব্য, এমন ছবিতে আমি আগে কখনও অভিনয় করিনি। আমরা আর্কটিকের বরফ পর্যন্ত ভ্রমণ করেছি। পরিচালক রাজামৌলী ছবিতে যে দুনিয়া সৃষ্টি করেন, তা অভুতপূর্ব। তার মতো দৃষ্টিভঙ্গি কারও নেই।
এই ছবিতে অভিনয় করার জন্য পরিচালককে একটি বিশেষ শর্ত দেন প্রিয়ঙ্কা। ‘দেশি গার্ল’, ‘রাম চাহে লীলা চাহে’র মতো গানে অভিনেত্রীর নাচ মুগ্ধ করেছিল দর্শককে। তাই এই ছবিতেও যাতে এমন একটি নাচ থাকে, সেই দাবিই করেন প্রিয়ঙ্কা। সেটার জন্য নায়িকা অপেক্ষায় আছে। তবে অন্য একটি গানের দৃশ্যের শুটিং হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেই নাচের কোরিয়োগ্রাফিও খুব ভাল বলে জানান প্রিয়ঙ্কা।