বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফরিদা আক্তার ববিতা - ছবি: সংগৃহীত
চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা শুক্রবার একুশে পদকের মনোনয়ন পাওয়ার খবর জানার পর আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, একুশ আমার প্রাণ। দর্শকের ভালোবাসায় আমি ববিতা হয়েছি। এই পদক জহির রায়হানকে উৎসর্গ করছি, যিনি আমাকে চলচ্চিত্রে এনেছেন।
ববিতা তার দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতিচারণে জানান, চরিত্র মানুষের মনে জায়গা করলে তার স্বীকৃতি পাওয়া স্বাভাবিক। তিনি বলেন, শিল্পী কখনো হারিয়ে যান না বরং বিরতির কারণে আরও পরিণত হন। দর্শককে সন্তুষ্ট করা সব সময় প্রধান লক্ষ্য। নিজের অভিনীত বহু ছবিতে পুরস্কার না পেলেও দর্শকের ভালোবাসা তার জন্য সবচেয়ে বড় সাফল্য।
রাজনীতিতে শিল্পীদের জড়ানোর বিষয়ে তিনি স্পষ্ট মনোভাব প্রকাশ করেন। ববিতা বলেন, শিল্পীদের রাজনীতিতে যেতে উচিত নয়। এতে জনপ্রিয়তা কমে যায়, মানুষের ভালোবাসা বদলে যায়। শিল্পীর মর্যাদা ও গ্রহণযোগ্যতা সব সময় রাজনীতিবিদদের চেয়ে বেশি। তিনি নতুন প্রজন্মের শিল্পীদের পরামর্শ দিয়েছেন শুধু অর্থের দিকে নয় বাস্তবধর্মী চরিত্র ও অভিনয়ে মনোযোগ দিতে।
ববিতা নারীকেন্দ্রিক গল্পের ছবির অভাবকেও উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের গল্প কম হচ্ছে। এমন গল্পে সৃজনশীল চরিত্র থাকলে অভিনয় করতে আগ্রহ হয়, নামকাওয়াস্তে মা বা ভাবির চরিত্রে নয়।
ভবিষ্যতের জন্য তিনি আশা প্রকাশ করেছেন, নতুন সরকার দেশের মানুষকে শান্তিতে রাখবে, দুর্নীতি কমাবে, সিনেমা হল ও এফডিসি আরও গতিশীল হবে। এর মাধ্যমে শিল্পীরা নির্বিঘ্নে কাজ করতে পারবে এবং দেশের চলচ্চিত্র শিল্প আরও সমৃদ্ধ হবে।
ববিতার মন্তব্যে প্রতীয়মান হয়, একজন শিল্পীর সাফল্য মাপা হয় দর্শকের হৃদয়ে স্থান তৈরি করা, পুরস্কার বা ক্ষমতায় নয়।